বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হল রুমে স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও চেয়ারম্যান অটিজম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভয়েস সোসাইটি, মো. মনির হোসেন প্রমুখ।
