জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণ প্রদানের ৪৬তম বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতী অডিটরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এতে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান।
