নারী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

সারা দেশে নারী-শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ বিচারের দাবিতে মোরেলগঞ্জে মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মোরেলগঞ্জ বাজার কাপুরিয়াপট্টি সড়কে সর্বস্তরের সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন আবদুল্লাহ আল-মামুন শেখ, মুসাদ্দিক বিল্লাহ তামিম প্রমুখ।