গৌরনদীতে পার্চিং উত্সব উপলক্ষ্যে শোভাযাত্রা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

কৃষকের আর্থিক ক্ষতি কমানো, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং বিষমুক্ত ফসল উত্পাদনের লক্ষ্যে ‘পার্চিং’ উত্সব উপলক্ষ্যে গৌরনদীতে সোমবার র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ উত্সব শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক যথাক্রমে মো. তাওফিকুল ইসলাম এবং মো. নজরুল ইসলাম।