ভোলায় স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে এক জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

ভোলার পশ্চিম জয়নগর গ্রামে স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে মো. বিল্লাল হোসেনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক। এছাড়া হত্যার আগে বিষ মেশানো ওষুধ খাইয়ে হত্যা চেষ্টার ঘটনায় ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার সময় ঘাতক স্বামী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন লাভু জানান, ২০১৭ সালের ২ জুন রাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গৃহবধূ হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রৌমারীতে লাইলী বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হত্যার দায়ে আব্দুস ছাত্তার নামের একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এই মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।