পূর্বধলায় মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে বাগ্ ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মতিন (৫০)। জারিয়া-ময়মনসিংহ রেলপথের ভেতরগাঁও নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদাম গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। এর সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার এসআই আলাউদ্দিন জানান, মতিন পেশায় একজন দিনমজুর।
