গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

রংপুরে মর্জিনা খাতুন নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপর আসামি দাদা হবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডসহ উভয়কে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক যাবিদ হোসেন এ রায় দেন। দীর্ঘ ১৪ বছর আগে সংঘটিত ঐ হত্যা মামলার ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি বর্তমানে পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি রফিক হাসনাইন বলেন, সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পেরেছি। এই রায়ে আমরা সন্তুষ্ট।