শিশু হত্যার দায়ে সিরাজগঞ্জে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জামাত খোদগীর (৬২)। সে উল্লাপাড়া উপজেলার রাহুলিয়া গ্রামের রমজান আলীর ছেলে। সিরাজগঞ্জ নারী ও শিশু আদালতের সরকার পক্ষের কৌঁসুলি আব্দুল হামিদ বলেন, মামলা দায়েরের সাত বছর পর মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে আদালত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
