ছাতকে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

ছাতকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জাল-জালিয়াতির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মঙ্গলবার ছাতক থানায় একটি মামলা দায়ের করেন ভূমি অফিসের নাজির মোহাম্মদ লাল মিয়া। সোমবার রাতে ছাতক শহরের বাগবাড়ী স্কুল এলাকার একটি দোকান থেকে আফতাব উদ্দিন (২৬) নামের একজনকে আটক করা হয়।

তার দেওয়া তথ্য মতে, শহরের ক্লাবরোড এলাকার একটি সিল তৈরির দোকান থেকে দুটি কম্পিউটার পিসিসহ ফয়সল আহমদ (২২) নামের একজনকে আটক করা হয়। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াছিন আহমদ। ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।