ধামরাইয়ে দোয়া, আলোচনা ও দুস্থদের বস্ত্র বিতরণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি আদুরে কন্যা সেদিনের সেই হাসু আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ধামরাইয়ে দিনব্যাপী ছিল নানা আয়োজন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা, দোয়া ও কেক কাটা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। একই দিনে সন্ধ্যায় উপজেলা পরিষদ কার্যালয় মিলনায়তনে উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা, দোয়া ও দরিদ্রদের বস্ত্র বিতরণ করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের সভাপতিত্বে পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সানাউল হক সুজনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। আমতা ইউনিয়নের বালিয়া আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে আলোচনা, দোয়া ও কেক কাটার আয়োজন করেন আমতা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন। সন্ধ্যায় উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়ার ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেনের উদ্যোগে বাস্তা চৌরাস্তায় আয়োজন করা হয় অনুরূপ অনুষ্ঠান।