রাজশাহী : বন্যার পানিতে মোহনপুর উপজেলায় আবারও পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, বিঘাপ্রতি ১৫-১৭ মণ ধান পাওয়ার কথা থাকলেও বন্যার পানিতে ডুবে যাওয়ায় মাত্র চার-পাঁচ মণ ধান মিলছে। ধান কেটে আনার পর বাড়ির আঙিনা বা আশপাশে শুকানোর মতো অবস্থা না থাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক জুড়ে ঝুঁকি নিয়ে ধান মাড়াই, সাফসুতরা ও শুকানো হচ্ছে। ছবিটি গতকাল মহাসড়কের মোহনপুর ও কেশরহাটের মধ্যবর্তী স্থানের —আজাহার উদ্দিন