সিদ্ধিরগঞ্জে ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:২৯

সিদ্ধিরগঞ্জে স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার নারীর মামলায় অভিযুক্ত রমজানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রমজান সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কেশবগঞ্জের বাসিন্দা এবং ভুক্তভোগী নারীর স্বামীর ভগ্নীপতি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক বলেন, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত রমজানকে গ্রেফতার করা হয়েছে। আরেক জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। জানা যায়, ঐ নারীর স্বামী গত এক মাস যাবত্ নিখোঁজ রয়েছে। আড়াই বছরের সন্তানকে নিয়ে স্বামীকে খুঁজতে বের হয়ে রবিবার রাতে সাহেবপাড়া বাজার এলাকায় ধর্ষণের শিকার হন ঐ নারী।