দিল্লি ক্যাপিটালসের জয়যাত্রা থামাল সানরাইজার্স হায়দারাবাদ। মাঝারি স্কোরের ম্যাচে দিল্লিকে ১৫ রানে হারিয়েছে হায়দারাবাদ। আগে ব্যাট করা হায়দারাবাদ ৪ উইকেটে ১৬২ রান তোলে। ওয়ার্নার ও বেয়ারস্টো ভালো সূচনা এনে দেন তাদের। পরে উইলিয়ামসন ২৬ বলে ৪১ রান করেন।
জবাব দিতে নেমে পালটা আক্রমণের চেষ্টা করছিল দিল্লি। কিন্তু রশীদ খান ১৪ রানে ৩ উইকেট নিয়ে তাদের থমকে দেন। শিখর ধাওয়ান সর্বোচ্চ ৩৪ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর :
সানরাইজার্স হায়দারাবাদ :২০ ওভারে ১৬২/৪ (বেয়ারস্টো ৫৩, ওয়ার্নার ৪৫, উইলিয়ামসন ৪১; রাবাদা ২/২১, মিশ্র ২/৩৫)।
দিল্লি ক্যাপিটালস :২০ ওভারে ১৪৭/৭ (ধাওয়ান ৩৪, পান্ট ২৮; রশীদ ৩/১৪, ভুবনেশ্বর ২/২৫)।
ফল :সানরাইজার্স হায়দারাবাদ ১৫ রানে জয়ী
