করোনায় মৃত্যু নিয়ে সঠিক তথ্য দেয় না চীন, রাশিয়া, ভারত: ট্রাম্প

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮

করোনায় মৃতদের সঠিক সংখ্যা দেয় না চীন, রাশিয়া এবং ভারত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমনটি দাবি করেন।

বিতর্কে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন করোনা নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতা তুলে ধরেন  । জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে ৭০ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। প্রেসিডেন্টের কোনো পরিকল্পনাই ছিল না। 

এর জবাবে ট্রাম্প বলেন,  আপনি জানেন না  যে চীন কত মানুষের মৃত্যু হয়েছে, আপনি জানেন যে কত মানুষ রাশিয়াতে কত মানুষের মৃত্যু হয়েছে  , আপনি জানেন না যে ভারতে কত মানুষের মৃত্যু হয়েছে। তারা আপনাকে সঠিক তথ্য দেয় না।  

মার্কিন প্রেসিডেন্ট  আরো  বলেন, আপনাদের অনেক ডেমোক্র্যাট গভর্নরই বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার কাজ করেছে।   ট্রাম্প দাবি করেন,   যুক্তরাষ্ট্রে আর কয়েক সপ্তাহ পর থেকে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে । 

করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিকে দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত দুই লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

ইত্তেফাক/এআর