আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান করল কুয়েত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে কুয়েত। বুধবার এ খবর জানিয়েছে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল।

খবরে বলা হয়, আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু ফিলিস্তিন তা গ্রহণে অস্বীকৃতি জানালে কুয়েতকে এই লীগের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু কুয়েতও তা প্রত্যাখ্যান করেছে।

এক বিবৃতিতে কুয়েত সরকার জানায়, দেশটি আরব লীগের ১০৫তম সভাপতির দায়িত্ব গ্রহণ করবে না।

আরও পড়ুন: ‘ইনশাল্লাহ’ বললেন বাইডেন, টুইটারে ঝড়

এর আগে গত মঙ্গলবার ফিলিস্তিনের স্বশাসিত সরকার আরব লীগের সভাপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। যার কারণ হিসেবে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদই ছিল উল্লেখযোগ্য। পার্সটুডে।

ইত্তেফাক/আরআই