বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর উদ্যোগে শরীয়তপুর সদর উপজেলার ৩টি এতিমখানায় ৩শ ৫০জন এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিশু পরিবারে, সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানা কারিমিয়া সুলতানিয়া মাদ্রাসা এবং চাদসার মাদ্রাসায় এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়।
আরো পড়ুনঃ উদ্বোধনের দুই বছর পরও চালু হয়নি!
এছাড়া ২৭ সেপ্টেম্বর রাত ১২ টা ১ মিনিট মোমবাতি প্রজ্বলন ও কেক কাটা হয়। ২৮ সেপ্টেম্বর সদর উপজেলা ৩ টি এতিমখানায় উন্নত মানের খাবার ৩শ ৫০ জনের মধ্যে বিতরণসহ সদর উপজেলা ও পৌরসভার প্রায় প্রতিটি মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, পৌরসভা সভাপতি এম এম জাহাঙ্গীর, উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর,সদর উপজেলা আওয়ামী লীগ এর সদস্য এড. এমদাত খান, পালং ইউনিয়ন এর চেয়ারম্যান আবুল দেওয়ান, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, শরীয়তপুর জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ-র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগ নেতা সোহেল খন্দকারসহ প্রমুখ।
ইত্তেফাক/এমএএম
