বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে মাদারীপুরের রাজৈর স্থানীয় প্রকৌশল দপ্তর ‘মুজিবর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী মোবাইল মেইনটেনেন্স কাজের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার এ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলার নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, উপজেলা প্রকৌশলী কাজী মাহমদুল্লাহ, পৌর প্রকৌশলী নুরুল ইসলাম খান ও প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন। এছাড়াও উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার ও এলসিএস সুপারভাইজার ও কর্মীগনের সম্পৃক্ততায় মোবাইল মেইনটেনেন্স সম্পন্ন হয়।
অফিস সূত্র জানায়, উপজেলার অন্যান্য প্রকল্প বাস্তবায়ন কর্মসূচীর অধীনে যেসব গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতের পরিকল্পনায় অর্ন্তভূক্ত নেই; সেসব রাস্তার পট হোল, এজিং ফেইলর ও রেইন কাটসহ বিভিন্ন টাইপের ত্রুটি মেরামত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই রক্ষণাবেক্ষণের ফলে গ্রামীণ সড়ক এবং সড়ক অবকাঠামো ক্ষয়ক্ষতি হার কমিয়ে এনে সড়কের স্থায়ীত্বকাল বৃদ্ধি পাবে, গ্রামীণ সড়কের যানবাহন চলাচল নিরাপদ হবে, সড়ক ব্যবহারকারীদের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সংযুক্ত করবে, সড়ক রক্ষণাবেক্ষনের বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।
ইত্তেফাক/এএম
