ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ হাজার ৬৭৮ জন। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে ৮৬ হাজার ৮২১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত ৬৩ লাখ ১২ হাজার ৫৮৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫২ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ।
সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
ইত্তেফাক/এআর
