আলফাডাঙ্গায় গ্যাস সিডিন্ডার বিস্ফোরণে ব্যাংক কর্মকর্তা দগ্ধ

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৪:২৪

গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে ঝলসে গেলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সিটি ব্যাংকের সিনিয়র কাস্টমার ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম( ৩৫)।

বৃহস্পতিবার সকাল ৮টার সময় তার বাঁকাইলস্থ মাহাবুব মিয়ার ভাড়ার বাসায় এ ঘটনা ঘটে। তাকে আলফাডাঙ্গা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টার যোগে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট প্রেরণ করা হয়। তার শরীরের ৩৫ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের লাইন লিকেজ থেকে গ্যাস বের হয় এবং গ্যাসের চুলায় আগুন তা  ছড়িয়ে পড়লে অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।

ইত্তেফাক/এমআরএম