নাগেশ্বরীতে দ্বিতীয় ধাপে একটি করে বকনা গরু পেলো বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি ওয়ার্ড ও বেরুবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৩০ হত দরিদ্র পরিবার। বৃহস্পতিবার পৌরসভার কুটি পয়রাডাঙ্গা স্কুল মাঠে সুবিধাভোগিদের হাতে গরুগুলো তুলে দেওয়া হয়। কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের অধীনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি নাগেশ্বরীতে এ সহায়তা দিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, আওয়াম লীগের যুগ্ম সম্পাদক জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, প্রকল্প উপ পরিচালক ড. মেহেদী মোহাম্মদ, পল্লী উন্নয়ন একাডেমির উপ পরিচালক শাহরিয়ার মোহাম্মদ, প্রকল্প সংযুক্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম, পল্লী উন্নয়ন একাডেমিন সহ পরিচালক আশরাফুল আলম প্রমুখ।
এর আগে গত ২২ সেপ্টেম্বর বামনডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলীয় ৬টি ওয়ার্ডের ২১০ পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার এক পৌরসভা ও ১৪ ইউনিয়নের প্রায় সাড়ে ৪ হাজার দরিদ্র পরিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির এ সহযোগিতা পাবে। প্রত্যেক সুবিধাভোগীকে ৪০ হাজার টাকার একটি গরুর পাশাপাশি রক্ষণাবেক্ষণে পরবর্তী ৬ মাস পর্যন্ত আরও পাঁচশ টাকা করে দেওয়া হবে।
ইত্তেফাক/এসি
