নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে মধুখালীতে মানববন্ধন

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২০:০৯

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে নারীর প্রতি সহিংসতা, নারী হত্যা ও ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা  শাখার সভাপতি ও  জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনার সঞ্চলানায়  এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: ৬ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ

এতে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. রেজাউল হক বকু, উপজেলা সিপিবির সাবেক সভাপতি হাজী আব্দুল মালেক সিকদার, ওয়ার্কার্স পাটি নেতা মনোজ সাহা, মো. নজরুল ইসলাম, আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার গোস্বামী, পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, সংরক্ষিত পৌর কাউন্সিলর নাজমা সুলতানা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক একেএম আমিনুর রহমান এবং মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শামছুন নাহার নিহার, আন্দোলন  সম্পাদক মিলি ইসলামসহ প্রমুখ। 

বক্তারা দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা নারী হত্যা,ধর্ষণ জড়িতদের বিচারের দাবি এবং সচেতনা বৃদ্ধির আহ্বান রেখে বক্তব্য রাখেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

ইত্তেফাক/এএএম