ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নবনির্বাচত প্রথম নারী মেয়র সালমা আক্তার শিমুলের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কমিশনারের কার্যালয়ের হল রুমে স্বাস্থ্য বিধি মেনে এ শপথ বাক্য পাঠ করার ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।
এদিকে শপথ অনুষ্ঠান শেষে মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুল কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক ভোলার সঙ্গে দেখা করেছেন। কৃষি মন্ত্রী মেয়রকে মির্জাপুর পৌরসভার উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
ইত্তেফাক/এসি
