ইন্টারনেট ব্যাংকিংসেবা চালু করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। গত বুধবার ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইন্টারনেট ব্যাংকিংসেবার উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম, পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল বারেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০
ঢাকা ইনসিওরেন্স লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল ফ্লাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ ইং তারিখে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যান হামিদা রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমান (সিআইপি), ব্যবস্থাপনা পরিচালক একিউএম ওয়াজেদ আলী প্রমুখ সভায় অংশ নেন
