মুনাফা বেড়েছে রিপাবলিক ইনসিওরেন্সের

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২০:৩৭

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইনসিওরেন্সের মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের মতো ছয় মাসের (জানুয়ারি-জুন) হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৮৫ পয়সা।