করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে বুথ স্থাপন

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৪৪

শ্রীবরদীতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বুথের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুল নোমান, মেডিক্যাল অফিসার ডা. জুলফিকার সাইফ, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ প্রমুখ।