লাইসেন্স না থাকায় ছয় সিএনজি চালককে জরিমানা

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৫০

ড্রাইভিং লাইসেন্স না থাকায় হোমনায় ছয় সিএনজিচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার হোমনার ইউএনও রুমন দের নেতৃত্বে হোমনা-বাঞ্ছারামপুর সিএনজি স্টেশনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় সিএনজিচালকের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।