আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীদের দুই সংগঠনের কমিটি

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৫১

আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীদের নতুন দুই কমিটি গঠন করা হয়েছে। বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হলেন—মো. মোবারক হোসেন ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা। এই অ্যাসোসিয়েশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অপর দিকে হাজি মো. শফিকুল ইসলামকে সভাপতি এবং শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়েছে। রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন নতুন এই দুই কমিটিকে অনুমোদন দিলে বুধবার দুপুরে তা প্রকাশ করা হয়। পরে সন্ধ্যায় নির্বাচন উপকমিটির সভাপতিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম ও বন্দরের নির্বাচনসংক্রান্ত সকল বিষয়াদি তদারকির জন্য পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলকে।