গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৫১

মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের চানপুর গ্রামে গৃহবধূ শিল্পী বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করা হয়। মির্জাপুর থানার পুলিশ অফিসার মো. আলাউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে সংসারের অভাব-অনটন ও পারিবারিক কলহের কারণে ফাঁস দিয়ে গৃহবধূ শিল্পী আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রক্রিয়া চলছে।