নিয়োগ

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৫৮

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী ঝান্জাইল উচ্চ বিদ্যালয়, গ্রাম: ঝান্জাইল, ডাকঘর: জারিয়া ঝান্জাইল, উপজেলা: দুর্গাপুর, জেলা: নেত্রকোনার জন্য ০১ (এক) জন কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে দুই কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র (এসএসসি ও এইচএসসির নম্বরপত্রসহ) প্রধান শিক্ষক বরাবরে আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক  সিকে-১২৮৬

নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ সরকারি নিয়োগবিধি অনুযায়ী কমলাপুর স্কুল এন্ড কলেজ, ২০, মায়াকানন (বিশ্বরোড), বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪-এর জন্য বিদ্যালয় শাখায় শূন্যপদে ০১ জন (আয়া) ও ০১ জন (নিরাপত্তাকর্মী) ও ০১ জন (পরিচ্ছন্নতাকর্মী) নিয়োগ করা হইবে। আগ্রহী প্রার্থীদের নিকট থেকে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী ১৫ দিনের মধ্যে সাদা কাগজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবরে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনের খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। —অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কমলাপুর স্কুল এন্ড কলেজ, ঢাকা-১২১৪।      সিএম-৫৮১

নিয়োগ বিজ্ঞপ্তি: একটি বেকারি কোম্পানীতে বেকারি ও প্যাস্ট্রিশেফ (Chef) এবং সহকারী বেকারি ও প্যাস্ট্রিশেপ (Assistant Chef) পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নলিখিত ঠিকানায় অবিলম্বে যোগাযোগ করতে আহ্বান করা হলো। বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে। যোগাযোগের ঠিকানা: বাড়ী-০৪ (৫তলা), ব্লক-বি, রোড-২৩/এ, বনানী, ঢাকা-১২১৩। যোগাযোগের নাম্বার: ০১৮৭৪০৫০৪০১, ০১৭২৯৪২৪৪৪৪, ইমেইল: [email protected]          সিকে-১২৯০