রোগীদের সঙ্গে মানবিক হোন

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:০৩

আবহাওয়া বদলের ফলে ঠান্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। আমরা তাদের করোনা রোগী ভেবে দূরে ঠেলে দিচ্ছে। এজন্য রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ হলে সান্ত্তনা দেওয়ার মতো কেউ না থাকলে রোগীর মেজাজ খিটখিটে হয়ে যায়। এতে হয়তো সুস্থ ব্যক্তিরা বিরক্ত হতে পারেন এবং রোগীর কাছ থেকে দূরে সরে পারেন। তবে মনে রাখতে হবে, রোগীর অসুস্থতার জন্য একধরনের অস্থিরতা তৈরি হয় যা তার খিটখিটে মেজাজের জন্য দায়ী। করোনাকালে আসুন আমরা রোগীদের প্রতি সহানুভূতিশীল হই। তাদের সাহায্য করি। তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করি। তাদের সঙ্গে মানবিক আচরণ করি এবং পাশে থেকে আশ্বাস দেই যে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই পন্থা অবলম্বন করলে রোগী অনেকটাই সুস্থ হয়ে যাবেন। সুতরাং রোগীদের বিপদের সময় পাশে দাঁড়াই, আসুন। কেননা এ সময় তারা অনেকটাই একাকিত্ব অনুভব করে থাকেন। হয়তো এমন রোগী আমরাও হতে পারি এবং আমরাও সমস্যার সম্মুখীন হতে পারি।

আল আমিন ইসলাম নাসিম

শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া