বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাত্ করেছেন হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ। গত ২৬ সেপ্টেম্বর সকালে বিএনপি মহাসচিবের বাসভবনে তারা এ সাক্ষাত্ করেন। বিএনপিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন বিএনপির মহাসচিব। তিনি বর্তমান সময়ে দলের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ না রেখে কাজ করার আহ্বান জানান এবং দলের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
গত ১৪ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত বিএনপির দুই উপজেলা ও দুই পৌর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সম্প্রতি নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে হাজীগঞ্জ উপজেলা বিএনপিতে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি হয়। সভাপতি হন মোজাম্মেল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী। হাজীগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি নাজমুল আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবদুর রহমান মিয়াজী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক মোজাহের হোসেন, পৌর বিএনপির সভাপতি সি এ খায়ের ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী। মির্জা ফখরুল এ কমিটির অনুমোদন দেন।
