খুলনায় হতদরিদ্র পরিবারের মধ্যে জীবিকানির্বাহ উপকরণ বিতরণ করল নৌবাহিনী

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:০৬

করোনা ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে খুলনার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে নিয়মিতভাবে জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করে আসছে নৌবাহিনী। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার  কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বানৌজা তিতুমীর এ হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে গরু, ছাগল, রিকশা ও ভ্যান বিতরণ করা হয়। এছাড়া অসহায় ও বিধবা নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। এর আগে বরগুনা জেলা, বাগেরহাটের মোংলা, সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য ও পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করে নৌবাহিনী। উল্লেখ্য, দেশের সংকটময় এই পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত গরিব, অসহায় ও দুঃস্থদের মধ্যে বিভিন্ন সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।  —আইএসপিআর