বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী ও সাবেক কৃতি ফুটবলার বাদল রায়ের খালু ও মোহামেডান ক্লাবের সদস্য সঞ্জয় রায়ের পিতা তুলসী রায় পরলোকগমন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর টিকাটুলীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
