শোক সংবাদ

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:০৭

 

শেখ সামসুর রহমান

খুলনার দীঘলিয়ার সেনহাটির সুগন্ধী গ্রামের শেখ পরিবারের সন্তান ও কবি কৃষ্ণ চন্দ্র মজুমদারের ছাত্র শেখ সামসুর রহমান (৯৬) গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকার মিরপুরে একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক জামিউল আহসান সিপু মুরহুম শেখ সামসুর রহমানের জামাতা।

ওমর ফারুক বাদশা

বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশার মৃত্যুতে বেগমগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার শোকসভা অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর হূদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় ওমর ফারুক বাদশার কর্মময় জীবনের ওপর আলোচনা করেন পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম প্রমুখ। গত ২৬ সেপ্টেম্বর রাতে হূদরোগে আক্রান্ত হলে স্থানীয় একটি হাসপাতালে বাদশাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৭ সেপ্টেম্বর ঢাকা নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।