আড়াইহাজারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনাসভা

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:১৫

আড়াইহাজার উপজেলার সদর পৌর সভার ঝাউগড়াতে গতকাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়। এই উপলক্ষ্যে আলোচনাসভায় সভাপতিত্ব করেন এলজিইডির নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সরকার। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনীল চন্দ্র বর্মণ, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন , আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী নাশির উদ্দিন প্রমুখ।