করোনা মহামারিকে পাশে রেখে ক্রিকেট শুরুর অন্যতম শর্ত ছিল, বল উজ্জ্বল করার জন্য লালা ব্যবহার করা যাবে না। কিন্তু আইপিএলের এক ম্যাচে এ কাজ করেছেন রাজস্থান রয়্যালসের রবিন উথাপ্পা। তিনি কোনো শাস্তি না পেলেও এ নিয়ে খুব সমালোচনা হচ্ছে।
কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থানের ম্যাচে এ ঘটনা ঘটে। জয়দেব উদানকাটের বলে সুনীল নারিনের সহজ ক্যাচ ফেলে দেন উথাপ্পা। এরপর তিনি বলটাকে প্রথমে ট্রাউজারে ঘষেন। এরপর লালা ব্যবহার করে উজ্জ্বলতা বাড়ানোর চেষ্টা করেন। কোভিড-১৯ পরিস্থিতিতে ক্রিকেটে যেসব নিয়মের সাময়িক পরিবর্তন এনেছে আইসিসি, তার মধ্যে একটি বলে লালা লাগানো নিষিদ্ধ হওয়া। তবে বল উজ্জ্বল করতে ঘাম ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা। আইসিসির নিয়ম অনুযায়ী, বলে লালা ব্যবহার করলে একটি দলকে দুইবার পর্যন্ত সতর্ক করে দিতে পারবেন আম্পায়াররা। বারবার করলে পেনালটি হবে ৫ রান।
