মার্শের ইনজুরি নিয়ে ‘আজব’ অবস্থা

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:২১

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলতে গিয়েই গোড়ালির ইনজুরিতে পড়েন মিশেল মার্শ। ওখানেই তার আইপিএল শেষ হয়ে যায়। মার্শ ফিরে যান পার্থে। সেখানে কোয়ারেন্টাইনে আছেন তিনি। আর সেই কোয়ারেন্টিন থেকে অনলাইন এক সংবাদ সম্মেলনে মার্শ বলেছেন, তিনি একটা আজব অবস্থায় আছেন। কারণ, তার স্ক্যান রিপোর্ট এখন পর্যন্ত আরব আমিরাত থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া বা মার্শের হাতে এসে পৌঁছায়নি। মার্শ বলছিলেন, ‘আমরা জানি না যে, আরব আমিরাতে সেই রিপোর্টটার আসলে কী হয়েছে। রিপোর্টটা এখনো আমাদের বা ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে এসে পৌঁছায়নি। ফলে আমরা একটা আজব অবস্থার মধ্যে আছি।’