ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী এ কে এম ফয়জুল্লাহকে তিন বছরের জন্য পুনঃনিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, পানি সরবারহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদপূর্ণ হওয়ায় ১৪ অক্টোবর ২০২০ থেকে পুনরায় এমডি হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে পানি সরবারহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী এ কে এম ফয়জুল্লাহর বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় ১ নভেম্বর ২০২০ থেকে পুনরায় এমডি হিসেবে তাকেও তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত ঢাকা ওয়াসা বোর্ড সভায় এমডি হিসেবে তাকসিম এ খানের চাকরির মেয়াদ আরো তিন বছর বাড়ানোর সুপারিশ করা হয়।
