ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা করোনায় আক্রান্ত

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০৯:১৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিকস প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার হিকসের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। 

  গত মঙ্গলবার  ডোনাল্ড ট্রাম্প টিভি বিতর্কে অংশ নেয়ার জন্য ওহিও যান।  সেখানে ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন হোপ হিকস। 

একটি বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট নিজের এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য যারা কাজ করেন তাদের প্রত্যেকের স্বাস্থ্য এবং সুরক্ষা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। 

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ হিকসের করোনা পজিটিভ হওয়ার খবরটি প্রথম প্রকাশ করে। 

২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিবের দায়িত্ব পালন করেন হোপ হিকস। ২০১৮ সালে  হোয়াইট হাউজের কমিউনিকেশনস ডিরেক্টর বা যোগাযোগ পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন হিকস। তবে এই বছরের ফেব্রুয়ারিতে আবার হোয়াইট হাউজে যোগ দেন হিকস। 

ইত্তেফাক/এআর