আসামে ডাইনি সন্দেহে গণপিটুনি, নিহত ২

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৩:০২

  ভারতের আসামের প্রত্যন্ত এক গ্রামে ডাইনি সন্দেহে গণপিটুনির ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বুধবার রাতে এই গণপিটুনির ঘটনা ঘটে বলে ভারতীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এই ঘটনায় পুলিশ ইতোমধ্যে নয় গ্রামবাসীকে গ্রেফতার করেছে এবং মরদেহগুলোর কিছু অবশিষ্ট উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, আসামের  কার্বি আংলং জেলার ডোকমোকা থানার আদিবাসী অধ্যুষিত রোহিমাপুর গ্রামে সম্প্রতি এক নারী অসুস্থ হয়ে পড়েন। পরে গুয়াহাটির হাসপাতালের এনে তার চিকিৎসা করা হয়। কিন্তু তিনি শেষ পর্যন্ত মারা যান। বুধবার সেই নারীর শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছিল। ঠিক সে সময়ই  অপর একজন নারী অস্বাভাবিক আচরণ করা শুরু করেন। এই ঘটনার পর গ্রামবাসীদের ধারণা হয়, রমাবতী হাওলা নামের  এক নারী ডাইনিবিদ্যা রপ্ত করছেন। এবং গ্রামে যে সব ঘটনা ঘটছে । 

গ্রামেই জনতার আদালতে রমাবতী হাওলাকে প্রাণে মেরে ফেলার রায় ঘোষণা করা হয়।  এই রায়ের পর  কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীরা ৫০ বছর বয়সী রমাবতি হাওলা নামের ওই নারী ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যার জন্য। তাকে  জনতার রোষ থেকে বাঁচাতে ছুটে আসেন বিজয় গৌর নামের ২৮ বছর বয়সী  এক শিক্ষিত যুবক। ওই যুবকও গণপিটুনিতে নিহত হয়েছেন। পরে তাদের মরদেহ একটি মন্দিয়ে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।   

এই ঘটনায় আসামের  কার্বি আংলং জেলার পুলিশ কর্মকর্তা দেবজিৎ দেওরি বলেন, বুধবার দিবাগ রাতে গণপিটুনির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। আমরা সেখানে মরদেহে কিছু অবশিষ্ট অংশ পেয়েছি। এই ঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  এই ঘটনার সঙ্গে জড়িত আরো কয়েকজনকে আমরা খুঁজছি 

২০১৯ সালে আসাম সরকারের তথ্য অনুযায়ী, গত ১৮ বছরে ডাইনি সন্দেহে আসামে ১৬১ জনকে হত্যা করা হয়েছে। 

ইত্তেফাক/এআর