বাংলাদেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল: ঢাবি উপাচার্য

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৫:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‌‘অসাম্প্রদায়িক চেতনা নিয়ে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।’

শনিবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের ২৪তম আন্তর্জাতিক সর্বধর্মীয় প্রার্থনা সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘বাংলাদেশ একটি ধর্মীয় মূল্যবোধের দেশ। নিজের ধর্ম এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা হলো বাঙালির জীবন দর্শন।’

আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

তিনি বলেন, ‘হাক্কানী আঞ্জুমান শব্দের অর্থই হলো বিদগ্ধ তারকাদের সম্মিলন। আঞ্জুমান দেয়াল করে না, তারা প্রীতির সেতু তৈরি করে।’ বাসস

ইত্তেফাক/কেকে