বেরোবির প্রধান ফটক নির্মাণের নকশা চূড়ান্ত

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৩৩

স্টাফ রিপোটার, রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটক নির্মাণের নকশা চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) আবু হেনা মুস্তাফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার রাতে ঢাকার লিয়াজোঁ অফিসে এক সভায় ফটকের নকশাটি চূড়ান্ত করা হয়। নকশাটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ সাদ সিদ্দিকের করা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং পূর্ত পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভাপতি প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।