হাটহাজারীতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৩৬

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে বৃহস্পতিবার রাতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পৌরসভার বাসস্টেশনের খাজা বেকারি, আব্বাসিয়াপুল এলাকার বি-বাড়িয়া বেকারি, স্বপ্ন কনজিউমার প্রোডাক্টস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর রোডের জিমি ফুডসকে ২৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। অস্বাস্থ্যকর পরিবেশ, ভেজাল রাসায়নিক পোড়া তেলে খাদ্য তৈরি, মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন খাদ্যদ্রব্য বাজারজাতকরণসহ নানা অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার, চট্টগ্রাম জেলার ফুড ইন্সপেক্টর ও র্যাব-৭ সিপিসি-২, হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক এ অভিযান পরিচালনা করেন।