কেন্দুয়ায় বিদ্যুত্স্পৃষ্টে নারীর মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৩৬

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

কেন্দুয়ায় শুক্রবার ঘরের ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আরশেদা বেগম (৪৫)। তিনি উপজেলার তেলিপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। ঘটনার সময় ফ্রিজে জমে থাকা ময়লা পরিষ্কার করছিলেন আরশেদা। এ সময় তিনি রেফ্রিজারেটরে সংযুক্ত বিদ্যুতের তারে জড়িয়ে মারাত্মক আহত হন। তার চিত্কার শুনে পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।