স্টাফ রিপোর্টার, রংপুর
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুক্রবার স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন। সম্মেলনে ইউপি সচিবদের দশম গ্রেড বাস্তবায়ন, বেতন-বৈষম্য দূরীকরণ ও সরকারি কর্মকর্তাদের মতো সব সুযোগ-সুবিধা প্রদানের জন্য দাবি জানান কেন্দ্রীয় সভাপতি। সমিতির রংপুর জেলার সভাপতি আশরাফ উদ্দিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সম্মেলনে সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন।
