আটোয়ারীতে ১৩ জুয়াড়িকে দণ্ড

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৩৭

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা

আটোয়ারীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৩ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এসআই মোস্তাফিজুর রহমান, রাশেদুজ্জামান ও মোকার্রম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলার দিনামারা বাজারে জুয়া খেলার সময় ঐ ১৩ জুয়াড়িকে আটক করে। তাত্ক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সামসুজ্জামান তাদের প্রত্যেককে সাত দিন করে সশ্রম কারাদণ্ড দেন। আটোয়ারী থানার ওসি মো. ইজারউদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের পঞ্চগড় জেলহাজতে পাঠানো হয়েছে।