চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৩৭

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে সুজন বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঐ জরিমানা করেন। তালা মত্স্য অফিসের এনএপিটি মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা পংকজ বাহাদুর ও ক্ষেত্র সহকারী মো. রফিজ উদ্দীন সরদার উপজেলার খলিশখালী ইউনিয়নের বারানগর গ্রামের মেসার্স সুজন ফিস থেকে অপদ্রব্য পুশ করার সময় ঐ চিংড়ি মাছ জব্দ করেন।