মঠবাড়িয়ায় ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৩৭

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় মাহাবুব পঞ্চায়েত নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তুষখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।