ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার দেয়ারা গ্রামে ইছামতি নদীর বাংলাদেশ অংশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
মহেশপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল আলম জানান, নদীর বাংলাদেশ অংশে কচুরিপানার ভেতর ভাসমান লাশ দেখে বিজিবি তাদের খবর দেয়। লাশ তিন-চার দিন আগের হবে। উদ্ধারের পর ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।
