ব্যালন ডিঅর করোনা মহামারির কারণে বাতিল না হলে সেটাও সম্ভবত রবার্ট লেভানডোভস্কি জিততেন। গত বছরটা অবিশ্বাস্য ফর্ম নিয়ে কাটিয়েছেন এই পোলিশ তারকা। বায়ার্ন মিউনিখের হয়ে রীতিমতো গোলবন্যা করেছেন। তার স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার রাতে উয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন। জিতেছেন, মানে কী! আশপাশেও কেউ নেই তার। উয়েফার বিচারে ৩৬১ পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন লেভানডোভস্কি। দ্বিতীয় স্থানে থাকা এমবাপ্পের পয়েন্ট ৭২। আর ৩৩ পয়েন্ট নিয়ে মেসি ও হালান্ড যৌথভাবে ৫ নম্বরে আছেন। লেভানডোভস্কি গত মৌসুমে ১০ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ১৫ গোল করেছেন। আর ৩১ ঘরোয়া ম্যাচে ৩৫ গোল করেছেন।
